গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বজ্রপাতে এরশাদ মন্ডল (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুন) দুপুরের দিকে উপজেলার হরিরামপুর
ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে এই ঘটনা ঘটে। এরশাদ রামচন্দ্রপুর গ্রামের বছু মিয়ার ছেলে।
স্বজনরা জানায়, ওই সময় এরশাদ বাড়ির পাশেই একটি জলাশয়ে মাছ ধরছিল। এসময় হালকা বৃষ্টিপাতের সাথে বজ্রপাত হলে সে ঘটনাস্থলেই মারা যায়।
হরিরামপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আজহারুল ইসলাম বিপ্লব বিষয়টি নিশ্চিত করেছেন।

করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 

















