মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

গাইবান্ধায় ইয়াবা-হোরোইনসহ আটক ২

গাইবান্ধায় পৃথক অভিযানে এক হাজার ৫১৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ৯.৫ গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব। আটকৃতরা হলেন- ওয়াসিম মিয়া (৪০) ও রুকন মিয়া (২৬)।

বুধবার (২২ জুন) সকালে র‍্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের ফ্লাইট লেফটেন্যান্ট (মিডিয়া) মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, মঙ্গলবার (২১ জুন) ক্যাম্পটির একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধা সদরের পলাশপাড়া নামকস্থানে অভিযান পরিচালনা করে। এসময় অবৈধ মাদকদ্রব্য এক হাজার ২৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ৯.৫ (নয় দশমিক পাঁচ) গ্রাম হেরোইনসহ ওয়াসিম মিয়াকে আটক করা হয়। সে পলাশপাড়া গ্রামের মৃত রফিজ মিয়ার ছেলে।

অপরদিকে, জেলার ফুলছড়ি উপজেলার হোসেনপুর এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য ৪৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারি রুকন মিয়াকে আটক করা হয়। সে  সদর উপজেলার পশ্চিম রাধাকৃষ্ণপুর গ্রামের মৃত রফিক-উদ-দৌলার ছেলে।

মাহমুদ বশির আহমেদ আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে, আটককৃতরা মাদক ব্যবসায়ী দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তার সাথে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে। তাদের বিরুদ্ধে সদর থানায় র‌্যাব বাদী হয়ে একটি মামলা রুজু করেছে এবং ধৃত আসামিদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।

গাইবান্ধায় ইয়াবা-হোরোইনসহ আটক ২

প্রকাশের সময়: ১২:৫২:০৪ অপরাহ্ন, বুধবার, ২২ জুন ২০২২