মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সাদুল্লাপুরে খাদ্য নিরাপত্তায় পুষ্টি বাগানে ঝুঁকছে কৃষক

বর্তমান সরকার প্রতি ইঞ্চি জমিতে আবাদ করতে এবং খাদ্য নিরাপত্তায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে যাচ্ছেন। গ্রামের মানুষদের বসতবাড়ির আঙ্গিনায় বা বাড়ির আশপাশের পতিত জমিতে শাক-সবজি ও ফলমূল উৎপাদন করতে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় একটি প্রকল্প হাতে নিয়েছে কৃষি বিভাগ। এর আওতায় আগ্রহী হয়ে উঠেছে কৃষক-কৃষাণীরা।

বুধবার (২২ জুন) বিকেলে সাদুল্লাপুর উপজেলা পরিষদ চত্বরে ৭০ জন কৃষক-কৃষাণীর মাঝে কৃষি উপকরণসহ বীজ-সার-চারা বিতরণ করা হয়। অনাবাদী ও পতিত জমিতে পারিবারিক পুষ্টি উন্নয়ন প্রকল্পের আওতায় এটি বাস্তবায়ন করেছে উপজেলা কৃষি বিভাগ।

এসময় প্রত্যেক সুবিধাভোগিকে একটি করে আম, মাল্টা, পেয়ারা, লেবু, নিম ও দুইটি করে পেঁপে চারা প্রদান করা হয়। এছাড়া নেট জাল, পাত্র, সার, শাক-সবজির বীজ বিতরণ করা হয়েছে।

এসব বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মতিউল আলম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহবুব আলম বসনিয়া, উপসহকারী কৃষি কর্মকর্তা (উদ্ভিদ) আব্দুর রব সরকার প্রমুখ।

সুবিধাভোগি আনছার আলী বলেন, প্রাপ্ত উপকরণ ও সার-বীজ-চারাগুলো আমার পতিত জমিতে আবাদ করা হবে। পরিকল্পিতভাবে এসব ফসল উৎপাদন করে নিজের পুষ্টি দূর হওয়ার পাশাপাশি খাদ্য নিরাপত্তাও নিশ্চিত হতে পারে।

সাদুল্লাপুর উপজেলা কৃষি কর্মকর্তা মতিউল আলম বলেন, মুজিব শতবর্ষ উপলক্ষে স্থাপিত প্রদর্শনীতে প্রত্যেকে বছরজুড়ে আবাদ করতে পারবে। এরকম শাক-সবজির বীজ ও চারা বিতরণ করা হয়েছে। যেন প্রত্যেকের পারিবারিক পুষ্টি চাহিদা পুরণ হয়।

প্রকাশের সময়: ০৮:৫০:৩৬ অপরাহ্ন, বুধবার, ২২ জুন ২০২২