বাংলাদশ আওয়ামীলীগের ৭৩তম প্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আনন্দ র্যালি ও আলোচনা সভা করেছেন উপজেলা আওয়ামীলীগ।
বহস্পতিবার বিকালে পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয় লিচু তলার সামনে থেকে একটি র্যালি বের করা হয়।
র্যালিতে উপজেলা আওয়ামীলীগ,যুবলীগ,মহিলা আওয়ামী লীগ,স্বেচ্ছাসেবক লীগ,ছাত্রলীগ,মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়।
র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবারো দলীয় কার্যালয় চত্বরে গিয়ে একটি আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমদাদুল হক,সহ- সভাপতি সামিমুজ্জামান জুয়েল,কসিরুল আলম,আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব,যুগ্ন সম্পাদক ইফতেখারুল দ্রুব সহ আরো অনেকে।

আবু তারেক বাঁধন, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, ঠাকাুরগাঁও 

















