গাইবান্ধা সদর উপজেলার দারিয়াপুর জয়নাল আবেদীন প্রিপারেটরি স্কুলের অধ্যক্ষ, সাংস্কৃতিক সংগঠক, সাংবাদিক সুমন কুমার বর্মনের মৃত্যুতে শোকসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ জুন) বিকেলে গাইবান্ধা সদর উপজেলার দারিয়াপুরে অবস্থিত জয়নাল আবেদীন প্রিপারেটরি স্কুল প্রাঙ্গনে এ শোক সভা অনুষ্ঠিত হয়।
প্রবীন রাজনৈতিক নেতা হাসান মাহমুদ সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত শোক সভায় বক্তব্য রাখেন সাদুল্লাপুর ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ ও সাংস্কৃতিক সংগঠক জহুরুল কাইয়ুম, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব কিরনময় বর্মন, সিপিবি সাধারণ সম্পাদক মোস্তফিজুর রহমান মুকুল, তপন কুমার, সাংস্কৃতিক ব্যক্তিত্ব পরিতোষ কুমার পটু, সাংস্কৃতিক কর্মী শ্রী লক্ষন চন্দ্র রায়, আব্দুর রাজ্জাক রেজা, বাসদের আহ্বায়ক গোলাম রব্বানী, দারিয়াপুর আমান উল্লা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওসিয়ুল হাবিব সিদ্দিকী প্রমুখ।
সভায় বক্তারা সাংবাদিক সুমন কুমার বর্মনের কর্মময় জীবন নিয়ে আলোচনা করেন।
উল্লেখ্য, গত ২০ জুন বিকালে হঠাৎ করে হার্ডএ্যাটার্ক আক্রান্ত হয়ে চিকিৎসাধীন থাকা অবস্থায় গত ২১ জুন রংপুর মেডিকেল কলেজে হাসপাতালে মৃত্যু বরন করেন।
সুমন কুমার বর্মনের জীবনীঃ
জন্মস্থান উত্তর আনালেরতড়ী, গাইবান্ধা সদর, গাইবান্ধা, তিনি ১১ নভেম্বর ১৯৮৭ ইং তারিখে ঐ গ্রামে জন্মগ্রহণ করেন। মৃত্যুর পূর্ব পর্যন্ত দায়িত্বরত ছিলেন সম্পাদক, অনলাইন নিউজ পোর্টাল ‘সাপ্তাহিক দারিয়াপুর, প্রতিবেদক, ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক “দেশ দর্পণ” * দারিয়াপুর প্রতিনিধি “দৈনিক মাধুকর” দারিয়াপুর প্রতিনিধি “রেডিও সারাবেলা”। অধ্যক্ষ, দারিয়াপুর জয়নাল আবেদীন প্রিপারেটরী স্কুল (প্রতিষ্ঠাতা অধ্যক্ষ) * সাধারণ সম্পাদক, কিন্ডার গার্টেন এসোসিয়েশন, সাধারণ সম্পাদক, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, দারিয়াপুর শাখা, সদস্য, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, গাইবান্ধা জেলা সংসদ, এছাড়াও তিনি নানা প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষাভাবে যুক্ত ছিলেন।

করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 

















