মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

চিরিরবন্দরের মোটরসাইকেলসহ চোর আটক

দিনাজপুরের চিরিরবন্দরের চোরাই মোটরসাইকেলসহ পরিতোষ চন্দ্র বর্মণ নামের এক চোরকে আটক করে পুলিশের সোপর্দ করেছে স্থানীয় লোকজন। শুক্রবার উপজেলার আব্দুলপুর ইউনিয়নের শিমূলতলীবাজারে এ ঘটনাটি ঘটেছে। আটক পরিতোষ চন্দ্র বর্মণ রংপুরের পীরগঞ্জ উপজেলার বেতকাপা এলাকার খগেন চন্দ্র বর্মনের ছেলে।

জানা গেছে, রংপুরের পীরগঞ্জ উপজেলার বেতকাপা এলাকা থেকে একটি চুরিকৃত বাজাজ ১২৫ সিসি মোটরসাইকেল (যার নং টাঙ্গাইল হ ১৫-৫৯২৯) নিয়ে দিনাজপুর শহরের উদ্দেশ্যে যাচ্ছিল পরিতোষ চন্দ্র বর্মণ। ওই সময় পরিতোষ চন্দ্র বর্মণ উপজেলার শিমূলতলীবাজারে একটি মাইক্রোবাসের পিছনে পিছন থেকে ধাক্কা দিয়ে ছিটকে পড়ে যায়। এসময় স্থানীয় লোকজন ওই মোটরসাইকেল চালককে উদ্ধার করে পরিচয় জানতে চায়। সে পরিচয় না দেয়ায় স্থানীয় লোকজনের সন্দেহ হয়। মোটরসাইকেলের চাবি না থাকায় সন্দেহ আরো ঘনীভূত হয়। এসময় গণপিটুনি দেয়া শুরু হলে থানা পুলিশে সংবাদ পেয়ে দ্রæত ঘটনাস্থলে পৌঁছলে স্থানীয় লোকজন ওই চোরকে পুলিশের নিকট সোপর্দ করে।

ধৃত পরিতোষ চন্দ্র বর্মণ জানায়, ওই মোটরসাইকেলটি বগুড়া শহর থেকে চুরি করা হয়েছিল। পরবর্তীতে হাত বদল হয়ে রাশেদ নামে এক মোটরসাইকেল মেকারের মাধ্যমে তার কাছে মোটরসাইকেলটি এসেছে। সে ওই মোটরসাইকেলটি ২ হাজার টাকার চুক্তিতে দিনাজপুর পৌঁছানোর চেষ্টা করছিল।

থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বজলুর রশিদ মোটরসাইকেলসহ পরিতোষ চন্দ্র বর্মণ নামে এক ব্যক্তিকে আটকের সত্যতা নিশ্চিত করেছেন।

চিরিরবন্দরের মোটরসাইকেলসহ চোর আটক

প্রকাশের সময়: ০৮:৪৩:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুন ২০২২