মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

মহানবীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে জামালপুরে মিছিল-সমাবেশ

মহানবী হয়রত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ  সাদুল্লাপুরের জামালপুরে  অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪ জুন) বাদ জুম্মা বড় জামালপুর শাহী জামে মসজিদ ও খোর্দ্দ রসুলপুর (নাগবাড়ী) জামে মসজিদের মুসল্লীদের যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালন করে।

জুম্মার নামাজ শেষে উপজেলার সাদুল্লাপুর-মাদারগঞ্জ  সড়কে জামালপুর, খোর্দ্দ রসুলপুর (নাগবাড়ী), এনায়েতপুর বাজার নামকস্থানে বিক্ষোভ মিছিলটি সড়ক প্রদক্ষিণ করে। শেষে খোর্দ্দ রসুলপুর (নাগবাড়ী) জামে মসজিদ সংলগ্ন সড়কে প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।

প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বড় জামালপুর শাহী জামে মসজিদের খতিব মাওলানা হুমায়ুন কবির আজাদী, খোর্দ্দ রসুলপুর (নাগবাড়ী) জামে মসজিদের ইমাম মাওলানা আবু সাঈদ, মংলা বন্দর জামে মসজিদের ইমাম সৈয়দ মেজবাহুল ইসলাম রাশেদ, উত্তর ফরিদপুর জামে মসজিদের ইমাম মাওলানা সামছুজ্জামান একরাম, গোপালপুর জামে মসজিদের ইমাম সাফিউল ইসলাম বকু, আওয়ামী শ্রমিকলীগ জামালপুর ইউনিয়ন শাখার সভাপতি জাহিদ হাসান মন্ডল কাওছার ও মুসল্লি রাফিউল ইসলাম মন্ডল পিয়াস প্রমুখ।

বক্তারা প্রতিবেশী দেশ ভারতের রাজনৈতিক দল বিজেপির সাবেক নেত্রী নুপূর শর্মা ও নবীন কুমার জিন্দাল কর্তৃক সম্প্রতি মহানবী (সাঃ) কে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের তীব্র নিন্দা ও জোর প্রতিবাদ জানান। অনতি বিলম্বে নুপূর শর্মা ও নবীন কুমার জিন্দালকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিসহ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের কঠোর সমালোচনা করেন।

প্রকাশের সময়: ০৯:০৩:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুন ২০২২