বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

গোবিন্দগঞ্জে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা যাত্রীবাহী বাসের ধাক্কায় আশিকুর রহমান (৩০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

রোববার (২৬ জুন) ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আশিকুর রহমান উপজেলার দরবস্ত ইউনিয়নের রহলা গ্রামের আবুল কাশেমের ছেলে।

স্থানীয়রা জানান, রংপুর থেকে ছেড়ে আসা একটি বাস ওইস্থানে পৌঁছালে এসময় মোটরসাইকেল চলন্ত অবস্থায় আশিকুরকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চত করে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) নুরুন্নবী প্রধান বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সহায়তা আশিকুরের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘাতক বাসটি পালিয়ে গেছে।

প্রকাশের সময়: ০১:১৯:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৬ জুন ২০২২