মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ইউপি কার্যালয়ে উড়ছে না জাতীয় পতাকা

নিয়ম অনুযায়ী সরকারি অফিস-আদালতে জাতীয় পতাকা উড়ানোর নিয়ম থাকলেও সেটি না মেনে গাইবান্ধার সুন্দরগঞ্জের বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে উড়ানো হয়নি পতাকা।

রোববার (২৬ জুন) দুপুরের দিকে ওই পরিষদ কার্যালয়ে জাতীয় পতাকা না উত্তোলনের চিত্র দেখা গেছে। সেখানে পতাকা আটকানো বাঁশটি দাঁড়িয়েছিল পতাকাবিহীন অবস্থায়।

জানা যায়, দেশে জাতীয় পতাকা উত্তোলনের নিয়ম অনুযায়ী সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পতাকা উত্তোলন করা যাবে। সন্ধ্যার আগেই পতাকা নামিয়ে ফেলতে হবে। তবে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ অন্য সদস্যদের অবহেলায় ঘড়ির কাঁটায়  দুপুর দুইটা বাজলেও  জাতীয় পতাকা উত্তোলন না করায় ক্ষোভ প্রকাশ করেছেন  সচেতন মহল।

স্থানীয় একাধিক ব্যক্তি জানান, আজ রোববার সকাল থেকে দুপুর দুইটা পর্যন্ত ইউনিয়ন পরিষদ কার্যালয়ে জাতীয় পতাকা উড়তে দেখেননি তারা। বিষয়টি দেখে তাদের খারাপ লেগেছে। জাতীয় পতাকার সম্মান অক্ষুণ্ন রাখতে আরও দায়িত্বশীল হওয়া প্রয়োজন ছিল। এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিচারের দাবিও জানান তারা। বেলা দুইটার সময়েও জাতীয় পতাকা উত্তোলন না করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান ও এই বিষয়ে চেয়ারম্যানসহ সবার সতর্ক থাকার প্রয়োজন বলে মনে করেন তারা।

বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আব্দুল জব্বার বলেন, অবশ্যই এটা একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা এর দায় আমি এড়াতে পারিনা।

এবিষয়ে সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ-আল-মারুফ বলেন, নিয়ম অনুযায়ী, সরকারি অফিস-আদালতে জাতীয় পতাকা উড়ানোর নিয়ম রয়েছে। সকাল থেকে দুপুর পর্যন্ত আমাদের লাল-সবুজের জাতীয় পতাকা উত্তোলন না করার বিষয়টি অবমাননার শামিল। বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদে জাতীয় পতাকা উত্তোলন না করার বিষয়টি আমি জেনেছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ইউপি কার্যালয়ে উড়ছে না জাতীয় পতাকা

প্রকাশের সময়: ০৫:৩২:১৬ অপরাহ্ন, রবিবার, ২৬ জুন ২০২২