বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

খেলতে গিয়ে পুকুরে হাবুডুবু, অতঃপর লাশ

ছবিঃ প্রতিকী

তাওসিফ আহমেদ (৩)। খেলছিল বাড়ির উঠেনে। সবার অজান্তে পড়ে যায় পুকুরে। কিছুক্ষণ হাবুডুবু খাচ্ছিল। এরই মধ্যে টের পায় স্বজনরা। দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে প্রাণ গেল শিশুটির।

রোববার (২৬ জুন) গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের আরিফ খাঁ বাসুদেব পুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। তাওসিফ আহমেদ ওই গ্রামের আজিজুল ইসলামের ছেলে।

রামচন্দ্রপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মোসাব্বির হোসেন পানিতে ডুবে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি স্বজনদের বরাত দিয়ে জানান, বাড়ির বাইরের উঠানে খেলতে যায় শিশু তাওসিফ । বেশ কিছুক্ষণ পর শিশুটিকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করা হয়। একপর্যায়ে বাড়ির পাশের একটি পুকুরে শিশুটিকে ভাসতে দেখা যায়। মুহূর্তে  প্রতিবেশীদের সহায়তায় পরিবারের লোকজন শিশুটিকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

জনপ্রিয়

খেলতে গিয়ে পুকুরে হাবুডুবু, অতঃপর লাশ

প্রকাশের সময়: ০৬:৩৩:০৭ অপরাহ্ন, রবিবার, ২৬ জুন ২০২২