মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর কন্যা পুতুলকে নিয়ে কটূক্তি করায় যুবক গ্রেফতার

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুলকে নিয়ে ফেসবুকে কটূক্তি করায় রুমন সরকার রনি (২১) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২৬ জুন) সন্ধ্যায় সুন্দরগঞ্জ পৌর বাজার থেকে রনিকে গ্রেফতার করা হয়। পুলিশ অভিযান চালিয়ে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় তাকে গ্রেফতার করে। রুমন উপজেলার দহবন্দ ইউনিয়নের দক্ষিণ ধুমাইটারী গ্রামের আনজু মিয়ার ছেলে।

এ তথ্য নিশ্চিত করে সুন্দরগঞ্জ থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) এমএ আজিজ বলেন, ফেসবুকে প্রধানমন্ত্রীর কন্যাকে নিয়ে কটূক্তি করায় ডিজিটাল নিরাপত্তা আইনে দায়েরকৃত মামলায় রুমন সরকার রনিকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ আরও জানায়, শনিবার (২৫ জুন) রাত ৯ টা ২৫ মিনিটে রুমন সরকার রনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রীর কন্যা সায়মা ওয়াজেদ পুতুলকে নিয়ে মানহানিকর কটূক্তি করে আইডিতে পোষ্ট দেন। এঘটনায় উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আব্দুল্লাহ আল মেহেদী রাসেল আজ রোববার দুপুরে থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেন।

জনপ্রিয়

প্রধানমন্ত্রীর কন্যা পুতুলকে নিয়ে কটূক্তি করায় যুবক গ্রেফতার

প্রকাশের সময়: ১০:০৭:২১ অপরাহ্ন, রবিবার, ২৬ জুন ২০২২