বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

চিরিরবন্দরে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে র‌্যালি ও কর্মশালা

দিনাজপুরের চিরিরবন্দরে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন বিষয়ক এক র‌্যালি ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয়ের সহযোগিতায় এ র‌্যালি ও কর্মশালা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আয়েশা সিদ্দীকার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী এমপি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) সুনীল কুমার সাহা, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. আহসানুল হক মুকুল, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বজলুর রশিদ, মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা বানু প্রমূখ বক্তব্য রাখেন।

কর্মশালায় সকল সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, প্রেসক্লাবের সাংবাদিক, ইউপি চেয়ারম্যান, ইউপি সচিব, ইউপি সদস্য, গণ্যমান্য ব্যক্তি, ঈমাম, পুরোহিত, নারী ফোরামের নতেৃবৃন্দ, সামাজিক ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রকাশের সময়: ০৯:০১:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৭ জুন ২০২২