মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মাদকদ্রব্যের অপব্যবহার রোধে সকলের স্বদিচ্ছা ও আইনের সঠিক প্রয়োগ প্রয়োজন

দিনাজপুরের খানাসামা উপজেলায় মাদকদ্রব্যের অপব্যবহার রোধে সকলের স্বদিচ্ছা ও আইনের সঠিক প্রয়োগের উপর গুরুত্ব আরোপ করলেন প্রশাসন, পুলিশ, জনপ্রতিনিধি, বীরমুক্তিযোদ্ধা, সংবাদকর্মী ও সুধীজনেরা। এ জন্য পরিবার থেকেই মূল প্রতিরোধ শুরু করতে হবে। দিনাজপুরের খানসামা উপজেলায় মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালায় এসব কথা বলেন তারা।  সোমবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাশিদা আক্তারের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী বক্তব্য রাখেন অর্থ মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) এটিএম সুজাউদ্দিন শাহ লুহিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন, সহকারী কমিশনার (ভূমি) মারুফ হাসান, নবাগত ওসি চিত্তরঞ্জন রায়, উপজেলা কৃষি কর্মকর্তা বাসুদেব রায়, উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) ও আঙ্গারপাড়া ইউপি চেয়ারম্যান মোস্তফা আহমেদ শাহ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাসুদ রানা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার মোখলেছুর রহমান, খানসামা ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) সাইফুল ইসলাম, সরকারি দপ্তরের বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক ও এনজিও প্রতিনিধি উপস্থিত ছিলেন।

প্রকাশের সময়: ১০:৪০:২০ অপরাহ্ন, সোমবার, ২৭ জুন ২০২২