গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার মীরপুর আটোবাইক স্ট্যান্ডে ২০ টাকা চাঁদা না দেওয়ায় সুজন চন্দ্র (৩৬) নামের এক ইজিবাইক চালককে লাথি মেরে ও শ্বাসরোধে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনার শিকার সুজন চন্দ্র হাসাপাতালে ভর্তি হয়।
স্থানীয় সুত্রে জানা গেছে, উপজেলার রসুলপুর ইউনিয়নের ছান্দিয়ার গ্রামের মৃত কৃষ্ণ চন্দ্রের ছেলে সুজন চন্দ্র একটি ইজিবাইক ভাড়ায় চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছিলেন। এরই একপর্যায়ে গত সোমবার (২৭ জুন) বিকেলের দিকে তার বাইকের ব্যাটারী কেনার জন্য বাইকটি চালিয়ে পীরগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে মীরপুর বাজারে পৌঁছিলে মীরপুর (আমতলী) গ্রামের মোজাফ্ফর হোসেনের ছেলে মোকছেদুল ইসলাম পথরোধ করে। এসময় সুজনের কাছে অবৈধভাবে ২০ টাকা চাঁদা দাবি করে। এই টাকা দিতে অস্বীকার করায় মোকছেদুল ইসলাম উত্তেজীত হয়ে সুজনকে বেধরক কিলঘুষি ও লাথি মারাসহ শ্বাসরোধে হত্যার চেষ্টা করে। এ ঘটনায় স্থানীয়রা ছুটে এসে সুজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।
এ বিষয়ে রসুলপুর ইউনিয়নের দায়িত্বে থাকা সাদুল্লাপুর থানার এএসআই রবিউল ইসলাম বলেন, ওই ঘটনায় একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে। সেটি তন্তাধীন রয়েছে।

স্টাফ করেসপন্ডেন্টে, জাগো২৪.নেট 


















