মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বৃদ্ধার বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার রাবেয়া বেওয়া নামের এক বৃদ্ধার বসতবাড়িতে হামলা চালিয়ে আসবাপত্র ভাঙচুর করাসহ মারধর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ নিয়ে চরম দুশ্চিন্তা ও আতঙ্কে ভুগছে পরিবারটি।

সরেজমিনে বৃহস্পতিবার সকালে উপজেলার ইদিলপুর ইউনিয়নের চক দুর্গাপুর গ্রামের ওই বাড়িতে দেখা যায় ঘরের বিভিন্ন জিনিসপত্র ভাঙচুরের চিত্র। এসময় ঘরে কোণে বসে দুশ্চিন্তায় ভুগছিলেন বৃদ্ধা রাবেয়া বেওয়া।

জানা যায়, চক দুর্গাপুর গ্রামের মৃত তাজুল ইসলামের স্ত্রী রাবেয়া বেওয়ার পরিবারের সঙ্গে প্রতিবেশী কাশেম মন্ডলের ছেলে আব্দুল লতিফ মন্ডলের সামাজিক বিষয়ে বিরোধ চলে আসছিল। এরই জেরে মঙ্গলবার (২৮ জুন) সকালের দিকে রাবেয়া বেওয়ার ছেলেরা বাড়িতে না থাকার সুযোগে লতিফ মন্ডল তার দলবল নিয়ে হামলা চালায়। এসময় রাবেয়ার ঘরবাড়ির বিভিন্ন কক্ষে প্রবেশে আসবাপত্র ভাঙচুর ও তছনছ করে নগদ টাকাসহ স্বর্ণালংকার লুটে নেয়। এ সময় বাঁধা দিতে গিয়ে গৃহবধূ কমেলা ও মাহমুদা বেগমকে বেধরক মারপিট ও তাদের হাত-কান থেকে স্বর্ণের চুড়ি-চেইন ছিনিয়ে নেয় এবং শ্লীলতাহানী ঘটানো হয়েছে বলে ভুক্তভোগিদের অভিযোগ। এ নিয়ে চরম আতঙ্কে রয়েছে পরিবারটি।

এসব তথ্য নিশ্চিত করে ভুক্তভোগি রাবেয়া বেওয়া বলেন, এ ঘটনার পরও ক্ষান্ত হয়নি হামলাকারীরা। গত তিনদিন ধরে নানা হুমকি দিয়ে আসছে তারা। ফলে চরম নিরাপত্তাহীনতা ভুগতে হচ্ছে। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে বলে জানান তিনি।

অভিযুক্ত আব্দুল লতিফ মন্ডলের পরিবার বলেন, আমরা কোন হামলা করিনি। কেবা কারা হামলা করেছে সে বিষয়ে জানা নেই। আমাদের মিথ্যাভাবে ফাঁসানোর চেষ্টা করছে পরিবারটি।

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার রায় বলেন, রাবেয়ার ছেলের সঙ্গে লতিফের দ্বন্দ্বের বিষয়টি শুনেছি। তবে কারা ভাঙচুর করেছে সেটি দেখা হচ্ছে।

বৃদ্ধার বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ

প্রকাশের সময়: ০৪:২৬:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুন ২০২২