গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার পল্লীতে এক গৃহবধূ (৪২) কে ধর্ষণের ঘটনা ঘটে। স্থানীয় পানবরজে দুইদিন আটকে রেখে ধর্ষণের ঘটনায় মামলা দায়ের করা হয়। এই মামলার ১২ দিন অতিবাহিত হলেও ধর্ষক রিপন মিয়া (৪২) কে এখনো গ্রেফতার করা হয়নি আসামি।
মামলার বিবরণে জানা যায়, উপজেলার মধ্যরামচন্দ্রপুর(নয়াপাড়া) গ্রামের দরিদ্র দিনমজুর হিন্দু পরিবারের ওই গৃহবধূ চাতাল ও পানবরজসহ বিভিন্ন স্থানে কাজ করে জীবিকা নির্বাহ করে আসছিলেন। এরই একপর্যায়ে গত ১৯ জুন সকালে পার্শ্ববর্তী একটি চাতালে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। পথিমধ্যে আমলিতলা ব্রিজের পশ্চিম পাশে একটি নির্জন-ফাঁকা স্থানে পৌঁছালে সেখানে আগে থেকেই দাঁড়িয়ে ছিল গোবিন্দগঞ্জ উপজেলার অভিরামপুর গ্রামের নুরন্ববী মন্ডলের ছেলে রিপন মন্ডল (৪২)। এরপর পানবরজে কাজের কথা বলে রিপন গৃহবধূকে মোটরসাইকেলে তুলে পানবরজের ছোট্ট একটি টিন ঘরে নিয়ে যায়। সেখানে গৃহবধূকে প্রথমে রশি দিযে বেঁধে ফেলে। পরবর্তীতে বিবস্ত্র করে শরীরের বিভিন্ন স্থানে জ্বলন্ত সিগারেটের ছ্যাঁকাসহ বেধরক মারপিট করে। এরপর প্রাণনাশসহ বিভিন্ন হুমকি প্রদর্শন করে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। এসময় চিৎকার করায় গৃহবধূ এবং তার স্বামী ও সন্তানকে হত্যার হুমকি প্রদর্শন করে রিপন। উপায়ন্তর না পেয়ে ওই গৃহবধূ নিশ্চুপ বনে যায়। দুইদিন পর ২১ জুন রাত সাড়ে ১১ টার দিকে গৃহবধূ পালিয়ে পার্শ্ববর্তী একটি বসতবাড়িতে ঢুকে পড়ে। সেখানে ঘরের বারান্দায় রাখা ব্যবহৃত ওড়না চুরি করে সম্ভ্রম রক্ষায় কোন রকমে শরীর ঢেকে গৃহবধূ তার নিজ বাড়ি পৌঁছান। স্বামীসহ বাড়ির সবাইকে বিষয়টি জানায়। রাতেই ভূক্তভোগি পরিবারটি পলাশবাড়ী থানায় এসে পুলিশের শরণাপন্ন হয়ে ঘটনাটি খুলে বলেন। এ ঘটনায় থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করা হয়।
পরিবারটি জানায়, মামলার পর থেকেই প্রভাবশালী রিপন মিয়া পরিবার মামলাটি তুলে নিতে বিভিন্ন হুমকি-ধামকি প্রদর্শন অব্যাহত চালিয়ে যাচ্ছেন।
গত বুধবার (২২ জুন) থানা পুলিশের একটি দল রিপনকে আটক করতে তার বাড়িতে অভিযান চালায়। সে বাড়িতে না থাকায় এসময় পুলিশ কাগজপত্র বিহীন একটি মোটরসাইকেল জব্দ করে থানায় নিয়ে আসে।
মামালার তদন্তকারী কর্মকতা উপ পুলিশ পরিদর্শক ( এসআই) শাহজাহান মিয়া জানান, ধর্ষক রিপনকে আটকে সম্ভাব্য বিভিন্ন স্থানে ইতোমধ্যেই বেশ কয়েক দফা অভিযান পরিচালনা করা হয়। তবে খুব শিগগির তাকে গ্রেফতার করা সম্ভব হবে।

করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 

















