বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

 ছাগল আনতে গিয়ে বজ্রপাতে শিশুর মৃত্যু

দিনাজপুরের চিরিরবন্দরে বাড়ির পাশে জমি থেকে ছাগল আনতে গিয়ে বজ্রপাতে সামিউল ইসলাম (১২) নামে এক শিশু নিহত ও অপর ২জন আহত হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বজ্রপাতের ঘটনাটি  বিকেলের দিকে  উপজেলার ইসবপুর ইউনিয়নের উত্তর সুকদেবপুর গ্রামের কাজির ডাঙ্গাপাড়া নামক স্থানে ঘটেছে। নিহত সামিউল ইসলাম ওই এলাকার ফজলুর রহমানের ছেলে। এ ঘটনায় একই গ্রামের ফজলুর রহমান (৩৬) ও তার দুই বছরের ছেলে সিয়াম আহত হয়েছে।

স্থানীয় ও প্রতিবেশী সূত্রে জানা গেছে, বাড়ির পাশে জমি থেকে ওই ৩জন ছাগল আনতে গেলে ওই সময় আকাশে বজ্রপাতের ঘটনা ঘটে। বজ্রপাতে তারা গুরুতর আহত হলে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে দ্রুত চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সামিউলকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইসবপুর ইউপি চেয়ারম্যান আবু হায়দার লিটন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 ছাগল আনতে গিয়ে বজ্রপাতে শিশুর মৃত্যু

প্রকাশের সময়: ০৫:০৮:৩৬ অপরাহ্ন, শনিবার, ২ জুলাই ২০২২