বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

পীরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বজ্রপাতে রেজওয়ানুল হক ওরফে শুকরু মোহাম্মদ (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার দুপুর সাড়ে বারোটার দিকে উপজেলার ২ নং কোষারানীগঞ্জ ইউনিয়নের কোষামন্ডল পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শুকরু মোহাম্মদ ওই গ্রামের সৈয়দ আলী ওরফে জমির উদ্দিনের ছেলে। স্থানীয় ইউপি সদস্য শামীম বাদশা জানান ধান রোপণ করার জন্য বাড়ির পাশে জমি প্রস্তুত করছিল নিহত রেজওয়ানুল হক শুকরু ও তার ভাই মহরুল ইসলাম। জমি প্রস্তুত কালে বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ঘটনা স্থলে শুকরু মোহাম্মদের মৃত্যু হয়। আহত মহরুল ইসলাম বর্তমানে নিজ বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন।

জনপ্রিয়

পীরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু

প্রকাশের সময়: ০৫:১০:০৩ অপরাহ্ন, শনিবার, ২ জুলাই ২০২২