সঞ্জয় সাহা: গাইবান্ধার সাঘাটা উপজেলার ৩নং ইউনিয়ন পরিষদ ও জুমারবাড়ি উচ্চ বিদ্যালয় চত্বরে সামাজিক সংগঠন আলফা ইয়োগা সোসাইটির ১হাজার বন্যার্তদের মাঝে খাদ্যপণ্য হিসেবে ( চাল ৫কেজি,ডাল ১কেজি, আলু ৫ কেজি, পেয়াজ ১ কেজি, লবন ১ কেজি, সয়াবিন তেল ১ লিটার, শুকনা মরিচ, স্যালাইন, প্যারাসিটামল, ও পানি বিশুদ্ধকরন ট্যাবলেট ৫ পাতা) ও হলদিয়া ইউনিয়নের ৩০টি পরিবারকে নগদ অর্থ বিতরন করা হয়েছে।
প্রকাশ, ঢাকাস্থ রমনা পার্কের শীর্ষ ব্যায়াম ও সামাজিক সংগঠন আলফা ইয়োগা সোসাইটি আর্ত মানবতার সেবায় নিরলস পরিশ্রম করে যাচ্ছে। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে তারা এ কাজগুলি করে যাচ্ছে।
এরই ধারাবাহিকতায় রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণ, শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ, বন্যার্তদের মাঝে ত্রান সামগ্রী হিসেবে খাদ্যপণ্য বিতরণ করছে। এরই পরিপেক্ষিতে আলফা ইয়োগা সোসাইটির আয়োজনে ও জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে ২রা জুলাই গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলাধীন ৩নং ইউনিয়ন পরিষদে ৩টি ইউনিয়নের ৩শ ৫০ জন ও জুমারবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে ৬শ ৫০জন গরীব, অসহায় বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষদের মাঝে খাদ্য সামগ্রী, উত্তর ও দক্ষিন দিঘলকান্দি গ্রামে ৩০জন পরিবারকে নগদ অর্থ বিতরণ করেছে আলফা ইয়োগা সোসাইটি। উক্ত ত্রাণ বিতরণ কার্যক্রমে সার্বিক সমন্বয়কারী হিসেবে উপস্থিত ছিলেন আলফা ইয়োগা সোসাইটির উপদেষ্টা, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদস্য ও সাবেক সচিব ওএন সিদ্দিকা খানম। ত্রাণ বিতরণ কার্যক্রম-২০২২ এর আহ্বায়ক, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আলী আকবর চৌধুরী এবং সদস্য সচিব ও সংগঠনের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ মামুনূর রশিদ, গাইবান্ধা অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) সাদেকুর রহমান, সাঘাটা উপজেলা নির্বাহি অফিসার সরদার মোস্তফা শাহিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিঠুন কুন্ডু, ৩নং সাঘাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোশারফ হোসেন সুইট, ৬নং ঘুড়িদহ ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ৭ নং হলদিয়া ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, ৮নং জুমারবাড়ি ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম। এছাড়াও টিম ডিফেন্ড হাঙ্গার ও টিম রেসকিউ হিউম্যানিটির ১৬জন সদস্য উক্ত ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশ নেয়। সংগঠনের সভাপতি মোঃ নিজাম উদ্দিন ও সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মানিক রায় ত্রাণ বিতরণ কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেন।
” আলফা ইয়োগা সোসাইটির উপদেষ্টা, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদস্য ও সাবেক সচিব ওএন সিদ্দিকা খানম বর্ন্যাত্যদের উদ্দেশ্যে বলেন- দূর্যোগ আসবে। বন্যাও হবে। বন্যাকে ভয় করা যাবেনা। তবে দূর্যোগকে মোকাবেলা করতে হলে নিজেদেরকে পরিশ্রমি হতে হবে। নিজে পরিশ্রম করে অর্থ উপার্জন করে নিজেরদেরকে দাড়াতে হবে।
সঞ্জয় সাহা, জাগো২৪.নেট 



















