গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় প্রাইভেটকার ও হেরোইনসহ আবু তালেব রকি (২৮) নামের মাদক কারবারি আটক করেছে র্যাব।
রোববার (৩ জুলাই) র্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের ফ্লাইট লেফটেন্যান্ট (মিডিয়া) মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলায়, শনিবার (২ জুলাই) ক্যাম্পটির একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সাদুল্লাপুর-মাদারগঞ্জ সড়কের তাহেরপুর (মিয়াপাড়া) ঈদগাঁহ মাঠের উত্তর পাশে পাকারাস্তায় অভিযান পরিচালনা করে। এসময় একটি প্রাইভেটকার তল্লাশী করে ৮৫.৬৭ গ্রাম হেরোইন ও কারটি জব্দ করা হয়। একই সঙ্গে এই মাদকের সাথে জড়িত আবু তালেব রকি আটক করা হয়েছে। তার বাড়ি বগুড়ার নামাজগড় (ডালপট্রি) গ্রামে। সে মৃত আলফু শেখের ছেলে।
মাহমুদ বশির আহমেদ আরও জানান, প্রাথমিকজিজ্ঞাসাবাদে আটককৃত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তার সাথে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে।
রকির বিরুদ্ধে সাদুল্লাপুর থানায় র্যাব বাদী হয়ে একটি মাদক মামলা রুজু করে এবং ধৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরকরা হয়।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 



















