গাইবান্ধার সাঘাটা উপজেলায় পারিবারিক ভাবে গড়ে তোলা ব্র্যাক ডেলিভারি সেন্টারে সিলগালা করেছে উপজেলা প্রশাসন।
রোববার (৩ জুলাই) দুপুরে সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিন ডেলিভারি সেন্টারটি সিলগালা করেন। এসময় প্রশাসনের উপস্থিতির খরব পেয়ে ব্র্যাক ডেলিভারি সেন্টারটি স্বত্তাধিকারী জুয়েল মন্ডল ও ভুয়া চিকিৎসক আজমিন সুলতানা রিনা পালিয়ে যায়।
স্থানীয়রা জানায়, গত বুধবার সন্ধ্যায় সাঘাটা উপজেলার গাছাবাড়ী গ্রামের বকতার হোসেন মেয়ে মুন্নি খাতুন প্রসব বেদনা উঠে । পরে গাছাবাড়ী গ্রামের মানিকগঞ্জ বাজারের ব্র্যাক সেবিকার পরিচয় দানকারী কচুয়া ইউপির সাবেক মহিলা সদস্য আজমিন সুলতানা রিনার সঙ্গে যোগাযোগ করলে তিনি রোগীকে নিজের বাড়িতে অবস্থিত ডেলিভারি সেন্টারে প্রসবের চেষ্টা করেন। পরে নরমল ডেলিভারিতে প্রসবের চেষ্টায় ব্যর্থ হলে অস্ত্র পাচারের মাধ্যমে জমজ শিশু ডেলিভারি করলেও প্রচুর রক্তপাতের কারনে মা মুন্নি আক্তার অসুস্থ হয়ে পরলে পরে তাকে হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।
সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সরদার মোস্তফা শাহিন বলেন, প্রাথমিক তদন্তে কোন কাগজপত্র না পাওয়ায় ব্র্যাক ডেলিভারি সেন্টারটি সিলগলা করা হয়। এ সেন্টারটি স্বত্তাধিকারী জুয়েল মন্ডল ও অভিযুক্ত ভুয়া চিকিৎসক আজমিন সুলতানা রিনা পলাতক থাকায় তাদের গ্রেফতার করা সম্ভব হয়নি।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 

















