বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

যানজটমুক্ত ও বিদ্যুতের লোডশেডিং বন্ধের দাবি 

গাইবান্ধা সদর উপজেলার দারিয়াপুরে যানজট সমস্যার স্থায়ী সমাধান ও বিদ্যুতের লোডশেডিং বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে কমিউনিস্ট পার্টি।

মঙ্গলবার (৫ জুলাই) সকাল ১১টায় দারিয়াপুর চারমাথায় কমিউনিস্ট পার্টি, দারিয়াপুর অঞ্চল কমিটির ডাকে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। অঞ্চল সিপিবি’র সভাপতি জাহাঙ্গীর আলম মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সিপিবি’র সহকারি সাধারণ সম্পাদক কমরেড মিহির ঘোষ, জেলা কমিটির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, সদর উপজেলা সিপিবি’র সভাপতি ছাদেকুল ইসলাম মাস্টার, ক্ষেতমজুর সমিতির জেলা সাধারণ সম্পাদক ময়নুল কবীর মন্ডল, এমদাদুল হক মিলন প্রমুখ।

বক্তারা বলেন, দীর্ঘদিন থেকে দারিয়াপুর তথা উত্তর এলাকার মানুষ দারিয়াপুর বন্দরে যানজটে ভোগান্তির শিকার হচ্ছে কিন্তু কর্তৃপক্ষ কোন গুরুত্ব দিচ্ছে না। প্রতিনিয়ত যানজটের কারণে সাধারণ মানুষ, শিক্ষার্থীসহ সকলে চরম দুর্ভোগে পড়ছে। এমনকি রোগী বহনকারী যানবাহনও ঘন্টার পর ঘন্টা জ্যামে আটকে থাকছে। তারা অবিলম্বে দারিয়াপুর বন্দরের যানজট নিরসনে কার্যকর ব্যবস্থা গ্রহণের জোড় দাবি জানান। সেই সাথে পল্লীবিদ্যুতের সীমাহীন লোডশেডিংএ মানুষ অতিষ্ঠ। বক্তারা অবিলম্বে লোডশেডিং বন্ধ করে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবারের দাবি জানান।

তারা সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু শিক্ষক নির্যাতন-হত্যার ঘটনায় উদ্বেগ জানিয়ে এসবের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

প্রকাশের সময়: ০৫:০৭:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ জুলাই ২০২২