বগুড়া জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম সেবা মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আলী হায়দার চৌধুরী বিপিএম এর তত্ত্বাবধায়নে ডিবি, বগুড়া’র ইনচার্জ মোঃ সাইহান ওলিউল্লাহ এর নেতৃত্বে ডিবি বগুড়া’র একটি টিম ইং ০৪/০৭/২০২২ খ্রিঃ ২২.১০ ঘটিকার সময় বগুড়া জেলার সদর থানাধীন চারমাথা কেন্দ্রীয় বাস টার্মিনাল ফলপট্টি আকবরিয়া দই, মিষ্টি এন্ড কনফেকশনারী এর সামনে ১নং সাক্ষী সবুজ কুন্ডু এর ফলের দোকানের সামনে হইতে ০২(দুই) কেজি গাঁজাসহ আসামী ১। মোঃ রবিউল ইসলাম(৪৬), (নিজের জায়গা জমি নাই ভাসমান হিসেবে একেক সময় একেক জায়গায় বসবাস করে) পিতা-মৃত খোরশেদ আলম, সাং-পালশা নাপিতপাড়া, থানা ও জেলা বগুড়া, এ/পি শশুর জবা মন্ডল, শেরপুর কলেজ রোড, ডিগ্রী কলেজের পাশে, থানা শেরপুর, জেলা বগুড়াকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইয়াছে। প্রকাশ থাকে যে, গ্রেফতারকৃত আসামী মোঃ রবিউল ইসলাম(৪৬) এর বিরুদ্ধে ইতিপূর্বে ০১টি মামলা রয়েছে।
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
-
এস আই সুমন, স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, বগুড়া - প্রকাশের সময়: ০৬:৩২:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ জুলাই ২০২২
- ৩২
জনপ্রিয়




















