বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

আগুনে পুড়ল নগদ অর্থসহ ৮ বাড়ি

দিন-দুপুরে আগুনে পুড়লো খানসামা উপজেলায় ৫টি পরিবারের ৮টি ঘরবাড়ি। এতে নগদ নগদ অর্থসহ ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় উপজেলার গাড়পাড়া গ্রামের লালুপাড়ায় আজিজুল ইসলামের গোয়ালঘরে আগুন লেগে এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে।

মূর্হুতের মধ্যে অগ্নিশিখা চারিদিকে ছড়িয়ে পড়ে। খানসামা ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনেন। তাৎক্ষণিক ঘটনাস্থলে ছুটে গিয়ে তাদের খোঁজ খবর নেন খানসামা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন, পিআইও এনামুল হাসান, খামারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুবক্কর সিদ্দিক চৌধুরী।

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহায়তা প্রদান এবং খামারপাড়া ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর উপহার ভিজিএফ’র চাল প্রদান করা হয়।

খানসামা ফায়ার সার্ভিস অফিসার তালহা বিন জসিম বলেন, বিড়ি-সিগারেটের গোড়া থেকেই এ আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এতে ৫টি পরিবারের নগদ অর্থসহ মালামাল ও আসবাবপত্র মিলে অন্তত ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে।

আগুনে পুড়ল নগদ অর্থসহ ৮ বাড়ি

প্রকাশের সময়: ০৬:৩৫:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ জুলাই ২০২২