‘বছর ব্যাপি ফল চাষে, অর্থ পুষ্টি দুই-ই আসে’ শ্লোগানে দিনাজপুরের খানসামা উপজেলায় ৩দিনব্যাপি ফলমেলার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। গতকাল ৫ জুলাই মঙ্গলবার দুপুরে উপজেলা কৃসি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কেন্দ্রিয় শহীদ মিনার চত্বরে ফিতা কেটে এ ফলমেলার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। এসময় নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাশিদা আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা বাসুদেব রায়, উপজেলা পরিষদের ভাইস্ (নারী) চেয়ারম্যান আফরোজা পারভীন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা ইয়াসমিন আক্তারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
তিন দিনব্যাপি ফলমেলার উদ্বোধন
-
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) - প্রকাশের সময়: ০৬:৩৯:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ জুলাই ২০২২
- ১১
জনপ্রিয়




















