গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার দামোদরপুর গ্রামে সনাতন ধর্মাবলম্বীদের পূজা মন্ডপে হামলা করেছে এক দুর্বৃত্ত। এসময় ৪ টি মন্ডপের প্রতিমা ভাঙচুর করা হয়। এসব মন্ডপের দায়িত্বশীলদের হাতে আজ মঙ্গলবার (৫ জুলাই) প্রশাসন কর্তৃক নগদ টাকা দেওয়া হয়।
এর আগে সোমবার (৪ জুলাই) দিনগত রাতে উপজেলার তালুককানুপুর ইউনিয়নের দামোদরপুরের কানুপুর গ্রামে সনাতন ধর্মাবলম্বীদের ৪টি পারিবারিক পূজা মন্ডপে আরিফুল ইসলাম নামে এক দুর্বৃত্ত ধারালো ছুরি নিয়ে হামলা করে প্রতিমা ভাঙচুর করেছে।
এদিকে ভাঙচুরের দৃশ্য স্থানীয়রা দেখে আরিফকে তাকে হাতে নাতে আটক করে জরুরী সেবা ৯৯৯ এ কল করে। খবর পেয়ে তাৎক্ষনিক গোবিন্দগঞ্জ থানা পুলিশ একটি টিম ঘটনাস্থলে পৌঁছে তাকে থানায় নিয়ে যায়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইজার উদ্দিন, ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান মাষ্টার, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রিমন কুমার তালুকদার প্রমুখ।
এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, এ ঘটনায় জড়িত দুবৃর্ত্ত আরিফুলের দৃষ্টান্ত মুলক বিচার হবে বলে আশ্বাস্ত করেন।
তিনি সনাতন ধর্মালম্বীদের উদ্দেশ্যে আরও বলেন, এ দেশের সফল রাষ্ট্রনায়ক মাননীয় প্রধানমন্ত্রী, দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে দেশের সকল প্রশাসন যন্ত্র আপনাদের পাশে আছে। আমরা আওয়ামীলীগের নেতৃবৃন্দ আপনাদের পাশে আছি। তাই দেশে সম্পৃতি বজায়ে রয়েছে। আমরা সবাই একসাথে বসবাস করছি। তাই এ দেশে সম্পৃতি বিনষ্ট কারীর স্থান হবে না।
এছাড়া গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ হোসেন তার বক্তব্যে এ ঘটনায় জড়িত ব্যক্তির কঠোর শাস্তি হবে বলে জানান।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 



















