গাইবান্ধার পলাশবাড়ী বিদ্যুৎ কেন্দ্রর ৩৩ হাজার কেভির সার্কিট ব্রেকারে আগুন ধরেছে। এ কারনে সদর উপজেলাসহ বেশ কিছু এলাকায় বিকেল ৫ টা থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে।
মঙ্গলবার (৫ জুলাই) বিকেলে বৈদ্যুতিক যান্ত্রিক ত্রুটির কারণে এই ঘটণা ঘটে। রাত সাড়ে ৯ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত বিদ্যুৎ সরবারহ বন্ধ রয়েছে।
এ বিষয়ে নেসকো বিদ্যুৎ বিভাগ গাইবান্ধা-২ এর নির্বাহী প্রকৌশলী এমদাদুল হক জানান, যান্ত্রিক ত্রুটির কারণে পলাশবাড়ী বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ৩৩ হাজার কেভির সার্কিট ব্রেকারে আগুন লাগে। এজন্য গাইবান্ধা সদর সহ বেশ কিছু জায়গায় বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে।
তিনি আরও বলেন, দ্রুত সমাধানের জন্য কাজ করা হচ্ছে। তবে মেরামতের কাজ করতে সময় লাগতে পারে। তবে কয় ঘন্টা সময় লাগবে তা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 



















