মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

রিকশা-মেশিন-সাইকেল পেয়ে আবেগে আপ্লুত তারা

তারা দুস্থ পরিবারের মানুষ। কর্মহীনতায় সংসারে টানাপেড়েন। সন্তানরা লেখাপড়া করলেও বিদ্যালয়ে যেতে অনিহা। এইসব অসহায় মানুষদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষে তাদের দেওয়া হলো অটোরিকশা ও সেলাই মেশিন। আর শিক্ষার্থীরা পেলো বাইসাইকে। এইসব জিনিসপত্র পেয়ে আবেগে আপ্লুত তারা।

বুধবার (৬ জুলাই) বিকেলে গাইবান্ধা সদর উপজেলা পরিষদ চত্বরে ওইসব জিনিস বিতরণ করেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি।

এসময় আরও উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফুল আলম, সহকারি কমিশনার (ভূমি) রেজাউল ইসলাম, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাসলিমা সুলতানা  স্মৃতি, উপজেলা প্রকৌশলী আবুল কালাম আজাদ মোল্লা, ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনিছুর রহমান প্রমুখ।

একজন সুবিধাভোগি বলেন, দিনমজুর হিসেবে কাজ করতাম। কিন্তু প্রত্যেক দিন কাজ পাওয়া যায় না। এ কারণে সংসারের অভাব দূর হচ্ছিলো না। আজ সরকারীভাবে একটি অটোরিকশা পেয়ে বেশ ভালো লাগছে। এখন থেকে দৈনন্দিন রোজগার করে ভালোমতে জীবিকা চলবে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফুল আলম জানান, উপজেলা পরিষদের আয়োজনে বার্ষিক উন্নয়ন কর্মসূচীর  আওতায় অসহায়দের মাঝে ১৮টি সেলাই মেশিন, ২৫টি অটোরিকশা ও ১৮ জন শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়।

প্রকাশের সময়: ০৮:০১:৩৯ অপরাহ্ন, বুধবার, ৬ জুলাই ২০২২