বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

৯৮৫৪ পরিবার পেলেন ঈদ উপহার

ঈদুল আজহা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার চারটি ইউনিয়নের হতদরিদ্র, অসহায়-দুস্থ ৯ হাজার ৮৫৪ পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। ৫ ও ৬ জুলাই ৪ ইউনিয়নে দুদিন ব্যাপী চাল বিতারণ করা হয়।

৬ জুলাই সকাল ৮ টার দিকে গোহালবাড়ি ও জামবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যথাক্রমে মোঃ ইয়াসিন আলী শাহ, মোঃ আফাজউদ্দিন পানু মিয়াসহ ইউনিয়ন পরিষদ সদস্যরা উপস্থিত থেকে চাল বিতরণ করেন। গোহালবাড়ি ইউনিয়নে দেয়া হয় ২হাজার ৬৩৫টি ও জামবাড়িয়া ইউনিয়নে ১ হাজার ৬৯৪টি পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। ৫ জুলাই সকাল ৮ টার দিক হতে ভোলাহাট সদর ও দলদলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যথাক্রমে মোঃ পিয়ার জাহান, মোঃ মোজাম্মেল হক চুটুসহ ইউনিয়ন পরিষদ সদস্যরা উপস্থিত থেকে চাল বিতরণ করেন। সদর ইউনিয়নে ২ হাজার ৭১৫টি, দলদলী ইউনিয়নে ২ হাজার ৬৩৫টি পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। চাল বিতরণ কালে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাবাসসুম ইউনিয়ন পরিষদে উপস্থিত হয়ে চাল বিতরণ পরিদর্শন করেন।

ছবিক্যাপশনঃ গোহালবাড়ি ইউনিয়ন পরিষদে চাল বিতরণ করেন চেয়ারম্যান মোঃ ইয়াশিন আলী শাহ সাথে ট্যাগ অফিসার ব্যবস্থাপক পল্লী সঞ্চয় ব্যাংক মোঃ মাহমুদুর রহমান বনিসহ অন্যরা।

৯৮৫৪ পরিবার পেলেন ঈদ উপহার

প্রকাশের সময়: ০৮:১৭:৩১ অপরাহ্ন, বুধবার, ৬ জুলাই ২০২২