গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় বিষাক্ত সাপের কামড়ে আলো রানী (৪০) নামের এক নারীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৭ জুলাই) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। মৃত্যু আলো রানী উপজেলার ইদিলপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্ৰামের আতোয়ার রহমানের মেয়ে।
স্বজনরা জানায়, বুধবার বিকেলের দিকে স্থানীয় নাপিতের বাজার এলাকায় ঘাষ কাটছিলেন আলো রানী। এসময় একটি বিষাক্ত সাপ কামড় দিলে তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। এখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার তিনি মারা যায়।
এ তথ্য নিশ্চিত করেন ইদিলপুর ইউনিয়ন (ইউপি) চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুর রহমান।
আমিনুল ইসলাম, স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 

















