বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ভিজিএফএর চাল নিয়ে বাড়ি ফেরা হলো না বৃদ্ধের 

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ভিজিএফএর ১০ কেজি চাল তুলছিলেন  রহিম উদ্দিন বাদশা (৮০) নামে এক বৃদ্ধ। এই চাল নিয়ে বাড়ি ফেরার পথেই মৃত্যু হয় তার।
বৃহস্পতিবার (৭ জুলাই) দুপুরের দিকে উপজেলার তালুককানুপুর ইউনিয়নের তালুককানুপুর বাজারে এই ঘটনাটি ঘটেছে। বৃদ্ধ বাদশার বেড়ামলঞ্চা পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা ।
এ ঘটনার সত্যতা স্বীকার করে  তালুককানুপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আব্দুর রহমান জানান, ঈদে ভিড় এড়ানোর জন্য ওয়ার্ড ভিত্তিক লাইনে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়। বাদশা মিয়া তার চাল নিয়ে বাড়ি ফেরার পথে তালুককানুপুর বাজার পৌঁছালে হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে বসে পড়ে।  এসময় তাকে ধরাধরি করে পাশেই একজন চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, রহিম উদ্দিন বাদশা আগে থেকেই বয়সের ভারে অসুস্থ  ছিলেন। এ অবস্থায় আজ ভিজিএফএফ এর চাল নিয়ে বাড়ি ফেরার পথে মারা যান তিনি।
জনপ্রিয়

ভিজিএফএর চাল নিয়ে বাড়ি ফেরা হলো না বৃদ্ধের 

প্রকাশের সময়: ০৫:৪৪:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ জুলাই ২০২২