বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেলো শিশুর

দশমাইল-সৈয়দপুর মহাসড়কে অধিকারীর পুল নামক স্থানে সড়ক দূর্ঘটনায় রাকিব হাসান (১৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত রাকিব হাসান দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার নশরতপুর ইউনিয়নের রানীপুর গ্রামের মশিউর রহমানের ছেলে। এসড়ক দূর্ঘটনাটি গত ৭ জুলাই বৃহস্পতিবার রাত আনুমানিক ৯টায় উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের দশমাইল-সৈয়দপুর মহাসড়কে অধিকারীর পুল নামক স্থানে ঘটেছে।

জানা গেছে, ওই সময় রাকিব হাসান অপর আরেকজন দশমাইল থেকে মোটরসাইকেল যোগে নিজ বাড়িতে ফিরছিল। বাড়ি ফেরার পথে পথিমধ্যে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের দশমাইল-সৈয়দপুর মহাসড়কে অধিকারীর পুল নামক স্থানে একটি মাইক্রোবাসকে ওভারটেক করার সময় মোটরসাইকেলটির ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলের আরোহী রাকিব হাসান ছিটকে পড়ে যায়। এ সময় একইদিক থেকে আসা অজ্ঞাতনামা একটি ১০ চাকার ড্যামট্রাকের চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই রাকিব হাসান মারা যায়।

ইউপি সদস্য মো. শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেলো শিশুর

প্রকাশের সময়: ০৫:৪৫:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৮ জুলাই ২০২২