মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ছাত্রীকে ধর্ষণ চেষ্টা, অভিযুক্ত কর্মচারী বরখাস্ত

দিনাজপুরের খানসামা উপজেলার গ্রীন লিফ কিন্ডারগার্টেনের এক পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ওই প্রতিষ্ঠানের কর্মচারী কর্তৃক ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। এ অভিযোগের ভিত্তিতে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ অভিযুক্ত কর্মচারীকে বরখাস্ত করেছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, খানসামা উপজেলা সদরে অবস্থিত খানসামা গ্রীন লিফ ট্রাস্ট কর্তৃক পরিচালিত গ্রীন লিফ কিন্ডারগার্টেনে গত ৫ জুলাই পঞ্চম শ্রেণির ওই ছাত্রী ক্লাস থেকে বাথরুমে গেলে ওই প্রতিষ্ঠানের কর্মচারী (পিয়ন) সত্যেন দেবনাথ বাথরুমে প্রবেশ করে জাপটে ধরে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। এ সময় ওই ছাত্রী চিৎকার করলে অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা ঘটনাস্থলে পৌঁছলে ওই কর্মচারী পালিয়ে যায়। পরে প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও সভাপতি ওই কর্মচারীকে প্রতিষ্ঠান থেকে বরখাস্ত করে ও স্কুল ছুটি ঘোষণা করেন। ঘটনার পর থেকেই অভিযুক্ত কর্মচারী ৩ সন্তানের জনক সত্যেন দেবনাথ ও তার পরিবারের সদস্যরা পলাতক রয়েছে।

গ্রীন লিফ কিন্ডারগার্টেনের অধ্যক্ষ সিদ্ধার্থ শংকর দেবনাথ (সিদু) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি অবগত হওয়ার পরপরই কমিটিকে বিষয়টি অবগত করেছি। কমিটির সিদ্ধান্ত মোতাবেক অভিযুক্ত পিয়ন সত্যেন দেবনাথকে বরখাস্ত করা হয়েছে। এ ঘটনার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি।

গ্রীন লিফ কিন্ডারগার্টেনের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান এ্যাড. আ স ম আতাউর রহমান (বাচ্চু) বলেন, ঘটনাটি জানার পরই ওই কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। এটা প্রতিষ্ঠানের জন্য লজ্জাজনক ঘটনা। এর জন্য আমরা দুঃখ প্রকাশ করছি।

প্রকাশের সময়: ০৫:৪৮:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৮ জুলাই ২০২২