গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় দুবৃর্ত্তের হামলায় আহত মুকুল মিয়া (২৬) নামের আহত এক যুবকের মৃত্যু হয়েছে।
রোববার (১০ জুলাই) উপজেলার গুমানীগঞ্জ ইউনিয়নের বালুভরা কুড়িপাইকা গ্রামের নিজ বাড়িতে মারা যায় মুকুল মিয়া । সে ওই গ্রামের ফুল মিয়ার ছেলে।
মৃতের স্বজনরা জানান, শুক্রবার রাতে গোবিন্দগঞ্জ শহর থেকে ফেরার পথে বকচর নামকস্থানে দুবৃর্ত্তের হামলায় আহত হয় মুকুল। তাকে গোবিন্দগঞ্জের ফাঁসিতলা বাজারের চিকিৎসা দিয়ে বাড়িতে আনা হয়। আজ রোববার বাড়িতেই মারা যায় সে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইজার উদ্দীন জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 

















