পাবনার সাঁথিয়ায় রান্নার কাজে ব্যবহৃত গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণে হয়ে অগ্নিকান্ডে সবকিছু হারিয়ে কৃষক দুলাল সর্বস্বাান্ত হয়ে পড়েছে।আগুনে পুড়ে সে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। দুলাল সাঁথিয়া উপজেলার গৌরীগ্রাম ইউনিয়নের গৌরীগ্রামের মৃত আব্দুস সালাম ছাকেদ প্রামানিকের ছেলে। ৯ জুলাই শনিবার ঈদ উল আযহার আগের দিন রাত নয়টার দিকে এ ঘটনা ঘটে। অগ্নিকান্ডে প্রায় চার লাখ টাকার ক্ষতি হয়েছে তার। সব হারিয়ে পরিবারটি এখন মানবেতর জীবন যাপন করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই রাতে অসাবধানতাবশতঃ হঠাৎ করে গ্যাস সিলিন্ডারটি বিষ্ফোরণ হলে মূহুর্তে আগুনের লেলিহানশিখা বসতঘরে ছড়িয়ে পড়ে। আগুনে চারচালা টিনের ঘর, ঘরে রক্ষিত প্রায় একশত মন পেঁয়াজ,আসবাবপত্র,কাপড়চোপড়,লেপতোষক ও অন্যান্য মালামাল পুড়ে যায়। এতে পরিবারটির প্রায় ৪ লাখ টাকার ক্ষতিসাধন হয়। এ সময় দুলাল (৪৫) এর মুখ ও হাতসহ শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায়। বাড়ির লোকজনের আর্তচিৎকারে প্রতিবেশি ও সাঁথিয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিটের প্রাণপন চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে পুড়ে সব শেষ হয়ে যায়। স্বজনেরা দুলালকে উদ্ধার করে প্রথমে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে তাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
মনসুর আলম খোকন, করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, সাঁথিয়া (পাবনা) 



















