মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সুবিধা বঞ্চিত ৭০০ মানুষ পেল কোরবানির গোশত

কুড়িগ্রামের বন্যাদুর্গত ও সুবিধা বঞ্চিত ৭০০ মানুষের মাঝে কোরবানির গোশত বিতরণ করা হয়েছে। এসব মানুষের প্রত্যেককে এক কেজি করে গোশত দেওয়া হয়।

ক্রিস্টাল ওপেন স্কাউট মতিঝিল ঢাকা ও মোস্তাক রহমান নর্থ ক্যালোরিনা যুক্তরাষ্ট্রের আর্থিক সহায়তায় জোবেদা বাতিঘর নারী কল্যাণ সংস্থার তত্ত্বাবধানে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে মঙ্গলবার (১২ জুলাই) বিকেলে কুড়িগ্রামের বিভিন্ন এলাকা এসব গোশত বিতরণ করা হয়েছে।

এসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাশেদুল হাসান, কুড়িগ্রাম জোবেদা বাতিঘর নারী কল্যান সংস্থার সভাপতি কৃষিবিদ ড. শাহানাজ বেগম নাজু ও স্থানীয় সুধিজন উপস্থিত ছিলেন ।

জোবেদা বাতিঘর নারী কল্যান সংস্থার সভাপতি কৃষিবিদ ড. শাহানাজ বেগম নাজু বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুস্থ ও অসহায় মানুষের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় ঈদুল আযহায় সদরের ধরলা আশ্রয়ণ প্রকল্প, ভোগডাঙ্গা ইউনিয়নের সরক্র পাড়া ও যাত্রাপুরের চর খেওয়ার আলগা ও চর ঘনশ্যামপু গ্রামে প্রায় ৭০০ মানুষের মাঝে এক কেজি করে কোরবানির গোশত বিতরণ করা হয়েছে।

তিনি আরও বলেন, এর আগে রোববার (১০ জুলাই) ঈদের দিনে সদরের ধরলা আশ্রয়ণ প্রকল্প ও ভোগডাঙ্গা ইউনিয়নেও সুবিধা বঞ্চিত মানুষের মাঝে কোরবানির  গোশত বিতরণ করা হয়।

প্রকাশের সময়: ০৯:০২:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ জুলাই ২০২২