আজ ১৩ জুলাই বুধবার সাংবাদিক সঞ্জয় সাহা’র জন্মবার্ষিকী ও তার পিতা চিত্তরঞ্জন (শান্তিরঞ্জন) সাহার ৩৩তম মৃত্যুবার্ষিকী। চিত্তরঞ্জন সাহা’র ৩২ বছর পেরিয়ে ৩৩বছর হলো পরলোক গমন করেছেন।
সঞ্জয় সাহা গাইবান্ধা ব্রীজরোড কালিবাড়ী পাড়ার বাসিন্দা ও মৃত চিত্তরঞ্জন সাহার কনিষ্ঠ পুত্র এবং “বিডি গাইবান্ধা ডট নিউজ” অনলাইন নিউজ পোর্টালের বার্তা সম্পাদক, জাতীয় “দৈনিক নতুন দিন”, দৈনিক বায়ান্ন পত্রিকার গাইবান্ধা জেলা প্রতিনিধি। সে সাথে গাইবান্ধা প্রেসক্লাব আসাদুজ্জামান মার্কেটের পাঠাগার সম্পাদক ও সংস্কৃতি মনা ব্যক্তি। তিনি ১৭ বছর সাংবাদিকতা পেশার সাথে জড়িত। এছাড়াও বিভিন্ন সংগঠনে কর্মে নিয়োজিত রয়েছেন। তিনি তার জন্মবার্ষিকীতে তার বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন, সহকর্মী সহ বিভিন্ন পেশার মানুষের কাছে আর্শীবাদ কামনা করেছেন ও তার বাবার মৃত্যুবার্ষিকীতে তার আত্নার শান্তির জন্য ঈশ্বরের নিকট প্রার্থনা কামনা করেছেন।
নিউজ ডেস্ক, জাগো২৪.নেট 



















