মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নদীতে গোসল করতে নেমে শিশুর মৃত্যু

ছবি প্রতিকী

নানা বাড়িতে বেড়াতে এসে খানসামায় আত্রাই নদীতে গোসল করতে নেমে জিতু (১২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে খানসামা ডিগ্রি কলেজের পশ্চিম পাশে আত্রাই নদীতে এ ঘটনাটি ঘটেছে। নিহত জিতু খানসামা পানুয়াপাড়ার চাল ব্যবসায়ী মহুবার রহমানের নাতনী এবং নীলফামারী সদর উপজেলার ফকিরগঞ্জ এলাকার জুয়েলের মেয়ে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুপুরে খানসামা ডিগ্রি কলেজের পশ্চিম পাশে জিতুসহ তিন মামাতো ভাই-বোন মিলে আত্রাই নদীতে গোসল করতে নামে। গোসল করার সময় নদীতে তলিয়ে যায় জিতু। এ সময় তাদের চিৎকারে পরিবারেরসহ স্থানীয় লোকজন ঘটনাস্থলে আসলেও জিতুকে উদ্ধার করতে পারেনি। খবর পেয়ে খানসামা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে জিতুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

খানসামা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) সায়েম বিষয়টি নিশ্চিত করে জাগো২৪.নেট-কে বলেন, সাঁতারে অভিজ্ঞ না হওয়ায় অকালেই এ কিশোরী মারা যায়। এজন্য সকলের সচেতন ও সজাগ থাকা জরুরি।

নদীতে গোসল করতে নেমে শিশুর মৃত্যু

প্রকাশের সময়: ০৭:৪৯:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৩ জুলাই ২০২২