মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মাদকের অপব্যবহার রোধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে: হুইপ গিনি

জাতীয় সংসদের হুইপ মাহবুব আরা বেগম গিনি এমপি বলেছেন, কোন স্থানে মাদককের অপব্যবহার ও মাদকাসক্তের সংখ্যা বেড়ে গেলে সুশাসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির দিকে ধাবিত হয়। তাই মাদকের অপব্যবহার প্রতিরোধে সকল পেশা-শ্রেণির মানুষকে ঐক্যবদ্ধভাবে কার করতে হবে।

বৃহস্পতিবার (১৪ জুলাই) গাইবান্ধা সদর উপজেলা প্রশাসনের আয়োজনে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে ও সামাজিক আন্দোলন গড়ে তোলা লক্ষ্যে উপজেলা অডিটরিয়াম হলরুমে সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নে এক কর্মশালায় প্রধান অতিথির তিনি এসব কথা বলেন।

হুইপ গিনি আরও বলেন, বর্তমান যুব সমাজ যাতে করে মাদকের দিকে না যায়, সে বিষয়ে সুস্থ বিনোদন, বইপড়া ও খেলাধুলার ব্যবস্থা করতে হবে। আর যারা মাদক পাচারকারী তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা জরুরি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শরিফুল আলমের সভাপতিত্বে কর্মশালায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন- মাদকদ্রব্য অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ শহিদুল মান্নাফ কবীর, উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ সারোয়ার কবির, উপজেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিম রেজা, সাধারণ সম্পাদক মৃদুল মোস্তাফিজ ঝন্টু, উপজেলা ভাইস চেয়ারম্যান নুরে হাবিব টিটন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনিছুর রহমান, বীরমুক্তিযোদ্ধা আলী আকবর মিয়া, গাইবান্ধা প্রেস ক্লাবের সভাপতি কেএম রেজাউল হক, সাধারণ সম্পাদক (ভারঃ) আবেদুর রহমান স্বপন প্রমুখ।

প্রকাশের সময়: ০৬:৪৮:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জুলাই ২০২২