বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বাবার চোর ধরা ফাঁদে প্রাণ গেল ছেলের

গাইবান্ধা সদর উপজেলায় বৈদ্যুতিক সংযোগ দিয়ে চোর ধরার ফাঁদ পেতে রাখছিলেন আব্দুল আজিজ মিয়া নামের এক ইজিবাইক চালক। এ ফাঁদে পড়ে বিদ্যুৎস্পৃষ্টে মারা গেল তারই ছেলে রাসেল মিয়া (৪)।

সোমবার (১৮ জুলাই) উপজেলার মালিবাড়ি ইউনিয়নের টোনগাঁও গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানা, ওই গ্রামের আব্দুল আজিজ মিয়া একজন ইজিবাইক চালক। তার বাইকটি যেন চুরি করতে না পারে এজন্য রাতের বেলায় বিদ্যুতের খোলা তারে সংযোগ দিয়ে রাখে। এ তারে তারই শিশু রাসেল মিয়া বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলে মারা যায়। এ ব্যাপারে মালিবাড়ি ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান সোয়েব মো. রাসেল বলেন, আমি উপজেলা পরিষদ মিটিংয়ে আছি। ঘটনাটি লোকমুখে শুনেছি।

জনপ্রিয়

বাবার চোর ধরা ফাঁদে প্রাণ গেল ছেলের

প্রকাশের সময়: ০১:৩৯:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৮ জুলাই ২০২২