বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সাপের কামড়ে স্কুলছাত্রীর মৃত্যু

দিনাজপুরের চিরিরবন্দরে সাপের কামড়ে সাথী রায় (১৪) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। ঘটনাটি  রবিবার সন্ধ্যা ৭টায় উপজেলার ভিয়াইল ইউনিয়নের দল্লাপাড়া এলাকায় ঘটেছে। নিহত সাথী উপজেলার ভিয়াইল ইউনিয়নের দল্লাপাড়া এলাকার সরেন চন্দ্র রায়ের মেয়ে ও ভিয়াইল বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।

স্থানীয় সুত্রে জানা গেছে, ওই সময় সাথী বাড়ির পাশের পুকুর থেকে পালিত হাঁস নিয়ে আসার জন্য পুকুরের পাড়ে ঝোঁপের নিকট গেলে অজ্ঞাতনামা বিষধর সাপ তাকে দংশন করে। তার চিৎকারে প্রতিবেশি লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে এবং তার পরিবারের লোকজন ওঝা এনে ঝাঁড়ফুক করে। এসময় অবস্থার অবনতি হলে দ্রুত তাকে চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক শাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আরও জানান, এ ঘটনায় পরিবারের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

জনপ্রিয়

সাপের কামড়ে স্কুলছাত্রীর মৃত্যু

প্রকাশের সময়: ০৯:০৬:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৮ জুলাই ২০২২