বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপির জালাও পোড়াও কর্মসূচী দেশের জনগণ প্রতিহত করবে : ডেপুটি স্পিকার

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট শামসুল হক টুকু এমপি বলেছেন, ৭৫ এর ১৫ই আগষ্ট ঘাতকরা বঙ্গবন্ধু, বঙ্গমাতা, শিশু রাসেলসহ পরিবারের সদস্যদের হত্যা করে এবং বিচার বন্ধে ইনডেমিনিটি বিল পাশ করেছিল। তারাই এখন আওয়ামীলীগ সরকারকে হটানোর আন্দোলনের নামে মানুষের দুর্ভোগ সৃষ্টি করছে। তাদের এই হীন চক্রান্ত কোনভাবেই সফল হবে না। বর্তমান সরকার জনগণের কল্যাণ ও দেশের উন্নয়নে বদ্ধ পরিকর। বিএনপির জালাও পোড়াও কর্মসূচী দেশের জনগণ প্রতিহত করবে। দেশের উন্নয়নে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান। গতকাল রোববার পাবনার সাঁথিয়া উপজেলার ধোপাদহ ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।

হাঁপানিয়া রামচন্দ্রপুর দাখিল মাদ্রাসা মাঠে রোববার বিকেলে সাইদুজ্জামান বাবুলের সভাপত্বি ও ফরহাদ হোসেনের পরিচালনায় এ সময় বক্তব্য দেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার, বেড়া পৌর মেয়র আসিফ সামস রঞ্জন, সাঁথিয়া পৌর মেয়র মাহবুবুল আলম বাচ্চু,উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক তপন হায়দার সান, সহ সভাপতি হাসান আলী খান, রবিউল করিম হিরু, অধ্যক্ষ নজরুল ইসলাম প্রমুখ। শেষে সাইদুজ্জামান বাবুল সভাপতি এবং নবির উদ্দিনকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়।

প্রকাশের সময়: ০৮:৫৭:১৬ অপরাহ্ন, রবিবার, ২৩ অক্টোবর ২০২২