শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সাদুল্লাপুরে মুক্ত হতে যাচ্ছে ভূমিহীন-গৃহহীন পরিবার

দেশে একজন মানুষও গৃহহীন, ভূমিহীন থাকবে না- প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই অঙ্গীকার বাস্তবায়ন হতে যাচ্ছে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায়। ইতোমধ্যে এই উপজেলায় আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ‘ক’শ্রেণির ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমি বন্দোবস্ত দিয়ে পাকা ঘর হস্তান্তর শেষ পর্যায়ে পৌঁছাছে। যার ফলে সাদুল্লাপুর উপজেলায় ভূমিহীন-গৃহহীন পরিবার মুক্ত হতে যাচ্ছে।

সাদুল্লাপুর উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করার লক্ষ্যে মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) এক যৌথ সভার আয়োজন করে উপজেলা প্রশাসন। এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রবিউল হাসান।

আরও বক্তব্য দেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান সাহারিয়া খান বিপ্লব, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. রোকসানা বেগম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাইফুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ আজমী, সাদুল্লাপুর প্রেসক্লাব সভাপতি তাজুল ইসলাম রেজা, সাবেক সভাপতি শাহজাহান সোহেল, ইউপি চেয়ারম্যান ফজলুল কাইয়ুম হুদা, জাহিদ হাসান শুভ (কাওছার মন্ডল), আব্দুর রহমান, জাহাঙ্গীর আলম, নাগরিক কমিটির আবুল বাসার পিন্টু, ভূমিহীন নেতা কামরুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, সাদুল্লাপুর উপজেলার ‘ক’ শ্রেণির ভূমিহীন-গৃহহীন ৭৫০ পরিবারকে জমি বন্দোবস্ত দিয়ে পুনর্বাসন করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়। সেটি ইতোমধ্যে অর্জন হতে যাচ্ছে। এখন মাত্র ২৩১ টি পাকা ঘর হস্তান্তর প্রস্তুতি চলছে। এসব হস্তান্তর করা হলে এই উপজেলায় আর কোন ভূমিহীন ও গৃহহীন পরিবার থাকছে না।

জনপ্রিয়

সাদুল্লাপুরে মুক্ত হতে যাচ্ছে ভূমিহীন-গৃহহীন পরিবার

প্রকাশের সময়: ০৩:৩৮:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৩