মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পশুর হাটে অতিরিক্ত টোল আদায়, ৬০ হাজার টাকা জরিমানা

গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জে হাটে পশু ক্রয়-বিক্রয়ে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ উঠেছে। এই অভিযোগের সত্যতার দায়ে ৬০ হাজার টাকা জরিমানা গুণতে হয়েছে দুই আদায়কারীকে।

শনিবার (২৪ জুন) বিকেলে ওই অভিযানে গোবিন্দগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এসএম আব্দুল্লাহ বিন শফিক ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ওই পরিমাণ টাকা জরিমানা করেন। এরপর তিনি হাটের মাইকে প্রতিটি গরুর জন্য সরকারি দর ৪০০ টাকা ও খাসির জন্য ১৫০ টাকার বেশি টোল না দিতে ক্রেতাদের প্রতি অনুরোধ করেন।

খোঁজ জানা গেছে, হাটের কোন বৈধ ইজারাদার না থাকায় সরকারি ব্যবস্থাপনায় খাস আদায় পদ্ধতিতে হাটের চলতি বছরের কার্যক্রম চলছিলো। কিন্তু ইজারাদার নামধারী একটি গোষ্ঠি দীর্ঘদিন ধরে অবৈধ ভাবে অতিরিক্ত টোল আদায় করে আসছিলো। শনিবার ঈদ উপলক্ষে কোরবানি পশুর হাটে সরকার নির্ধারিত দরের চেয়ে ৩ গুণ বেশি টোল নেয়ার অভিযোগ উঠলে গোবিন্দগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে হাটে অভিযান চালানো হয়।

গোবিন্দগঞ্জ উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) এসএম আব্দুল্লাহ বিন শফিক বলেন, অতিরিক্ত টোল আদায়ের সময় দুই আদায়কারীকে হাতেনাতে ধরা হয়।  এ সময় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে একজনের কাছ থেকে ৪০ হাজার ও আরেকজনের কাছ থেকে ২০ হাজার মোট ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

জনপ্রিয়

চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ১, আহত ৩

পশুর হাটে অতিরিক্ত টোল আদায়, ৬০ হাজার টাকা জরিমানা

প্রকাশের সময়: ১১:১১:১৪ অপরাহ্ন, শনিবার, ২৪ জুন ২০২৩