সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ক্রেতাদের নজর ১ টন ওজনের বাবুর দিকে

শেষ মুহূর্তে গাইবান্ধা জমে উঠেছে কোরবানির পশুর হাট। এরই মধ্য গোবিন্দগঞ্জে ক্রেতাদের নজর কাড়ছে থ্যালথ্যালি বাবুর দিকে। ফ্রিজিয়াম জাতের ১ টন ওজনের এই গরুর দাম চাওয়া হচ্ছে ১৫ লাখ টাকা।

রোববার (২৪ জুন) বিশালাকৃতির গরুটি দেখা যায়, গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের কাটাবাড়ী গ্রামে। এ গ্রামের খামারী জাকির হোসেনের পালিত এই গরু।

খোঁজ নিয়ে জানা যায়, প্রতিদিন গরুটির খাদ্য ও যত্ন করতে প্রায় ১ হাজার টাকা ব্যয় হয়। সে হিসেবে প্রতি মাসে প্রায় ৩০ হাজার টাকা ব্যায় করতে হয়। খাবার উপযুক্ত না হলে খাবারে মুখ দিয়ে বুদ বুদ করতে থাকে। এরপর খাবার নরম হলে তখন খাওয়া শুরু করে। এজন্য এই গরুর নাম দেয়া হয়েছে থ্যালথ্যালি বাবু।

থ্যালথ্যালিকে পাঁচ বছর ধরে পরিচর্চা ও খাওয়ানোর কাজ করছেন জাকির হোসেন। ফ্রিজিয়ান জাতের ১টন ওজনের দীর্ঘ দেহীর এই গরুর থ্যালথ্যালি নামটা তারই দেয়া। এই গরুকে দিনে তিন বার খাবার দেওয়া হয়। খাবারের মধ্যে কাঁচা ঘাস, খড়-ভুসিসহ দেশিয় খাবার রয়েছে। মাঝে মধ্যে আপেল মাল্টা থেকে শুরু করে বাছাই করা খাবারও দেয়া হয় গরুকে।

মালিক জাকির হোসেন বলেন, গত বছর বাজারে সঠিক দাম না পাওয়ায় অবিক্রিত ছিল থ্যালথ্যালি বাবু। এ বছর ১৫ লাখ টাকা বিক্রির আশা করছি।

গোবিন্দগঞ্জ উপজেলা প্রাণিসম্পদক কর্মকর্তা ডা. বেলাল হোসেন জানান, দেশিয় খাবার ও সুষম খাবারের মাধ্যমে খামারে গরুটি পালন করা হয়েছে। এ জন্য যথেষ্ট নজরদারী ও পরামর্শ দেয়া হয়েছে।

জনপ্রিয়

সুন্দরগঞ্জে ৩ ককটেল বিস্ফোরণ, আতঙ্কে এলাকাবাসী

ক্রেতাদের নজর ১ টন ওজনের বাবুর দিকে

প্রকাশের সময়: ০১:৫৬:১৮ অপরাহ্ন, সোমবার, ২৬ জুন ২০২৩