শনিবার, ০৯ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর নেতৃত্বে এগিয়ে যাচ্ছে কৃষিখাত : হুইপ গিনি

জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি বলেছেন, বর্তমান সরকার কৃষিতে বহুমূখী কার্যক্রম গ্রহন করায় কৃষকরা তার সুফল পেয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নেতৃত্বে কৃষি ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। করোনা কালীন সময়ে কৃষককের পাশে থেকে প্রনোদনা দিয়েছে যার ফলে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সক্ষম হয়েছে।

মঙ্গলবার (২ ফেব্রয়ারি) বিকেলে গাইবান্ধা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রের মাঠে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে রংপুর বিভাগ কৃষি ও গ্রামীন উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষি যন্ত্রপাতি বিতরণকালে তিনি এসব কথা বলেন।

মাহাবুব আরা বেগম গিনি আরও বলেন, আধুনিক প্রযুক্তি ব্যবহারে মাধ্যমে অর্থনৈতিক ভাবে কৃষকরা স্বাবলম্বী হবে তেমনি আগামীতে কৃষরা বিলাস বহুল জীবন যাপন করবে।

এ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো: মাসুদার রহমান, রংপুর বিভাগ কৃষি ও গ্রামীন উন্নয়ন প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার কৃষিবিদ আবু ফাত্তাহ্ মো: রওশন কবির, উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রাফিউল আলম, উপজেলা কৃষি অফিসার মো: ইমরান আলী প্রমুখ।

অনুষ্ঠানে হুইপ মাহাবুব আরা বেগম গিনি গাইবান্ধা সদর উপজেলার ১৩টি ইউনিয়নে ২৩৭ টি আধুনিক যন্ত্রপাতি কৃষকদের হাতে তুলে দেন।

গোয়ালঘরে মিলল বার্মিজ ওয়ান শুটার গান, গ্রেফতার ১

প্রধানমন্ত্রীর নেতৃত্বে এগিয়ে যাচ্ছে কৃষিখাত : হুইপ গিনি

প্রকাশের সময়: ০৬:৩৫:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী ২০২১