বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

১৬তম শিক্ষক নিবন্ধনের ফল মে মাসে

১৬তম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষা চলমান রয়েছে। আগামী এপ্রিল মাসের শুরুতে এ পরীক্ষা শেষ হবে। আর মে মাসের মাঝামাঝি চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে বলে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) সূত্রে জানা গেছে।

এনটিআরসিএ’র অধীনে আয়োজিত ১৬তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা গত বছরের ২ ডিসেম্বর থেকে শুরু হয়েছে। নির্ধারিত ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করছেন। স্বাস্থ্যবিধি মেনে এনটিআরসিএ ভবনে প্রতিদিন আটটি বোর্ডের মাধ্যমে ৩০জন করে প্রার্থীর মৌখিক পরীক্ষা নেয়া হচ্ছে। আগামী এপ্রিল মাসের শুরুতে এ পরীক্ষা শেষ করা হবে। পরবর্তী ৩০ দিনের মধ্যে এ পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করা হবে।এ বিষয়ে জানতে চাইলে এনটিআরসিএ’র চেয়ারম্যান মো. আশরাফ উদ্দিন মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) জাগো নিউজকে বলেন, ‘স্বাস্থ্যবিধি মেনে প্রতিদিন ৩০ জনের মৌখিক পরীক্ষা নেয়া হচ্ছে। পরীক্ষা শেষে পরবর্তী ৩০ দিন পর ফলাফল প্রকাশ করা হবে।’

তিনি বলেন, ‘চূড়ান্ত ফলাফলে উত্তীর্ণদের এনটিআরসিএ’র নিবন্ধনের মেধা তালিকায় যুক্ত করা হবে। পরবর্তী নিয়োগ প্রক্রিয়ায় তারা আবেদন করার সুযোগ পাবেন।’গত বছরের ১১ নভেম্বর ১৬তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। মোট ১ লাখ ৫৪ হাজার ৬৬৫ জন অংশ নেন। এর মধ্যে উত্তীর্ণ হন ২২ হাজার ৩৯৮ প্রার্থী।

এতে স্কুল-২ পর্যায়ে ১ হাজার ২০৩ জন, স্কুল পর্যায়ে ১৭ হাজার ১৪০ জন এবং কলেজ পর্যায়ে ৪ হাজার ৫৫ জনসহ সর্বমোট ২২ হাজার ৩৯৮ জন উত্তীর্ণ হন।

১৬তম শিক্ষক নিবন্ধনের ফল মে মাসে

প্রকাশের সময়: ০৭:৩২:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী ২০২১