বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নলডাঙ্গা ইউনিয়ন যুবদলের আহবায়ক কমিটি বাতিলের নির্দেশ

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা ইউনিয়ন যুবদলের আহবায়ক কমিটি গঠনে অনিয়ম ও অস্বচ্ছতার অভিযোগে ওই কমিটি বাতিলের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় কমিটি। যুবদল গাইবান্ধা জেলা শাখার নেতৃবৃন্দকে এ নির্দেশনা দেওয়া হয়।

শুক্রবার (১১ আগস্ট) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করে  যুবদল সাদুল্লাপুর উপজেলা শাখার সদস্য সচিব রেজোয়ান হোসেন সুজন বলেন, উল্লেখিত নির্দেশনা মোতাবেক ও ২নং নলডাঙ্গা ইউনিয়ন শাখা যুবদলের আহবায়কের মৃত্যুজনিত কারণে বর্তমান আহবায়ক কমিটি বিলুপ্তি ঘোষণা করা হয়েছে।

কেন্দ্রের এই নির্দেশনা যথাযথ পালনের জন্য গাইবান্ধার শাখার সাধারণ সমম্পাদক আব্দুর রাজ্জাক ভুট্রো স্বাক্ষরিত একটি পত্র সাদুল্লাপুর উপজেলা যুবদলের আহবায়ক/সদস্য সচিবকে প্রেরণ করেছেন।

এই পত্রে বলা হয়, নলডাঙ্গা ইউনিয়ন যুবদলের আহবায়ক কমিটি গঠনে অনিয়ম ও অস্বচ্ছতা পরিলক্ষিত হয়েছে মর্মে যুবদল কেন্দ্রী কমিটি রংপুর বিভাগ ও গাইবান্ধা জেলা যুবদলের নিকট অভিযোগ দাখিল করেছে। এই অভিযোগের বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হয়। এতে করে সংগঠনের ভাবমুর্তি প্রশ্নবিদ্ধ হচ্ছে। পরিপ্রেক্ষিতে তদন্তে  নলডাঙ্গা ইউনিয়ন যুবদল আহবায়ক কমিটি গঠনে অনিয়মের পাওয়া গেছে। এমবতাস্থায় বর্তমান কমিটি বাতিল করে আবারও কর্মী সভার মাধ্যমে কমিটি পূর্ণগঠনের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটি (রংপুর বিভাগ) যে নির্দেশনা প্রদান করেছে তা বাস্তবায়ন করার জন্য বিশেষভাবে বলা হলো।

প্রকাশের সময়: ০৭:১৫:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১১ অগাস্ট ২০২৩