আগামী ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে গাইবান্ধার সাঘাটায় এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
শুক্রবার (১১ আগস্ট) গাইবান্ধার সাঘাটা উপজেলার মুক্তিনগর ইউনিয়নের দক্ষিণ শ্যামপুর সরদার বাড়ি জামে মসজিদের উদোগে আলোচনা সভা, বঙ্গবন্ধুর জীবনীর উপর স্মৃতিচারণ, দোয়া মাহফিল এবং খাদ্য বিতরণ করা হয়।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিচারপতি মো. খুরশিদ আলম সরকার। বিশেষ অতিথি গাইবান্ধা পুলিশ সুপার মো. কামাল হোসেন ও ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারজানা রাব্বী বুবলি ।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বীরমুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, জেলা আওয়ামীলীগের সদস্য মো. আল মামুন , উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক হাফিজার রহমান, উপজেলা যুবলীগের সভাপতি মো.হারুনঅর রশীদ, ইউপি চেয়াম্যান আহসান হাবীব লায়ন, মুক্তিযোদ্ধা প্রজম্মলীগের সহ সভাপতি মো.শহীদুল ইসলাম জীবন অন্যান্য সদস্য ও স্থানীয় আ.লীগের নেতৃবৃন্দ ।
শোকসভায় ৭৫ এর ১৫ আগস্টে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার সহধর্মীনীসহ ও তাঁর পরিবারের সকল শহীদ সদস্য সহ সকল শহীদদের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। শেষে খাদ্য বিতরণ করা হয়।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 


















