রংপুরের পীরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষ লোহার রড ও হাতুড়ি দিয়ে পেটা আসামী অধরাই থাকলো।
জানা গেছে আলমপুর ইউনিয়নের বাঁশপুকুরিয়া গ্রামের শরিফুলের সাথে আশরাফ আলী গংদের দীর্ঘদিন থেকে জমি নিয়ে বিরোধ চলে আসছিলো।
গত ১০ ডিসেম্বর বাবা-ছেলে আমন ধান রোপন করে বাড়ি ফেরার পথে আফজাল হোসেনের পুত্র আশরাফ আলী তাইজুল ইসলাম সেখ সাদি সহ বেশ কয়েকজন পথে আটকিয়ে হাতুড়ি ও লোহার রড দিয়ে বেদম প্রহার করে। এ বিষয়ে আহতের স্ত্রী রেশমি বেগম বাদী হয়ে পীরগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলা নং- ১৯। আহত আশরাফ আলীকে স্থানীয়রা উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে উন্নত চিকিৎসার জন্য ডাক্তার রংপুর প্রেরন করে। ৩দিন রংপুর মেডিকেলে থাকার পর ডাক্তার গুরতর আহত শরিফুলকে ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসার পরামর্শ প্রদান করেন।
এ বিষয়ে মামলার তদন্তকারী আফিসার এসআই মাহবুব হোসেন বলেন আসামীদেরকে খুজে পাওয়া যাচ্ছে না। প্রতিবেশি আব্দুল বারীর পুত্র বাবলু মিয়া ইসমাইলের হোসেনের স্ত্রী রুবি বেগম জাহিদ মিয়ার স্ত্রী আদুরী বেগম রুবেল মিয়ার স্ত্রী আসমা বেগম সিদ্দিক আলীর পুত্র মিজানুর রহমান বলেন আসামীরা দিনে কৃষি কাজ করে এবং রাত্রে বাড়িতেই থাকে। পুলিশ আসামীদের গ্রেফতার করতে এসেছিলোকীনা আমরা জানি না। আমরা খুব নিরাপত্তাহীনতায় ভুগছি।
এ বিষয়ে রংপুর ডি সার্কেল আবু হাসান বলেন আসামীদের অবস্যই গ্রেফতার করা হবে, অফিসার ইনচার্জ আনোয়ারুল ইসলাম বলেন আসামী দেখামাত্রই আমাকে সংবাদ দিবেন। তখন আসামীদের গ্রেফতার করা হবে। এদিকে আসামীরা আহতদের মামলা তুলে নেওয়া ও মামলা করার জন্য বাদীর জীবন নাসের হুমকি দিয়ে চলছে।
সরকার বেলায়েত, করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, পীরগঞ্জ (রংপুর) 


















